বান্দরবানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বান্দরবানে
বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বান্দরবান সদর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খাঁন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান মেহেদী, সেচ্ছাসেবক দলের সভাপতি আলীহায়দার বাবলুসহ আরো অনেকে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। হাজারো নির্যাতন নীপিড়নের মাঝেও দেশ ও নেতা কর্মীদের ছেড়ে যাননি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
পরিশেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো: শহিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

