বান্দরবান আলীকদমে তিন ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
মো: হেলালুর রশিদ, বান্দরবান: বান্দরবানের আলীকদমে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এবিএম ইট ভাটার মালিক শামসু, আলী বাজার এফবিএম এর মালিক শওকত তালুকদার ও ইউবিএম এর মালিক জামাল উদ্দিনসহ তিনটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সাথে সাত হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বনবিভাগ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানাসহ ৭০০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে এবং তিন জনকে আসামী করে তিনটি মামলা করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

