১০৭ পরিবারে নগদ অর্থ বিতরণ ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগারের ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’
।।নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারো ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ শিরোনামে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর একশ সাত পরিবারকে এক লক্ষ সাত হাজার টাকা প্রদান করেছে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ,কে ফজলুল হক গণপাঠাগার।’
গত ৭ মার্চ ‘২৬, শনিবার, রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ‘শিক্ষকরবি’ হযরত আলহাজ ওচমান আলী মাস্টার (রহ.)-এর বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মহামান্য রাষ্ট্রপতি মরহুম মো. জিল্লুর রহমানের সাবেক পলিটিক্যাল এপিএস এবং মরহুমের সুযোগ্য পুত্র, লেখক-সাংবাদিক-রোটারিয়ান শওকত বাঙালি পিএইচএফ।
মরহুমের কনিষ্ঠ সন্তান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আলহাজ্ব মৌলানা শওকত আল-আমিন ওচমানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি মো. শামসুল আলম ও মফিজ মিয়া ফারুকী, বিশিষ্ট সমাজসেবী বজল আহমদ জুনু, রফিক সিকদার, দিদার কামাল, সেলিম সিকদার, মহিউদ্দিন বখতেয়ার, ইপসা’র উন্নয়ন কর্মকর্তা শওকত হাফেজ রুবেল, মো: আজিম, আজাদ হোসেন সিকদার, তরুণ কবি ইফতেখার হোসেন ইফু প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ (নিউক্লিয়াস)-এর গুরুত্বপূর্ণ সদস্য, মহান মুক্তিযুদ্ধের কীর্তিমান সংগঠক ও ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ,কে ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ কর্মসূচি ১ যুগেরও অধিক সময় ধরে পরিচালিত হয়ে আসছে। ২০১১ সালের ২১ আগস্ট ‘১শ দুস্থ পরিবারে ১ লক্ষ টাকার ইফতার সামগ্রী প্রদান’ শিরোনামে এ আয়োজন শুরু হলেও পরবর্তীতে ইফতার সামগ্রীর পরিবর্তে নগদ টাকা বিতরণে শিরোনাম বদলে ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ করা হয়।

