শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে সাবেক কাউন্সিলরের বাসার নিচ থেকে মোটরসাইকেল চুরি।

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বান্দরবানে সাবেক কাউন্সিলরের বাসার নিচ থেকে মোটরসাইকেল চুরি
নিউজ ডেস্ক।
বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় সাবেক কাউন্সিলর মোহাম্মদ বাচ্চু, প্রকাশ বাচ্চু কমিশনারের বাসার নিচ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার ভোর আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বাসার নিচে রাখা মোটরসাইকেলটি অজ্ঞাত চোর বা চোরচক্র নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিষয়টি টের পান।
ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা শহরে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category