শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর উজ্জ্বল

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফুর উজ্জ্বল

।।নিজস্ব প্রতি‌বেদক।।
যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছে বান্দরবান স্পোর্টস ডেভলপমেন্ট ফোরাম।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বান্দরবান সদরের সাড়া জাগানো ক্রিকেট দল বান্দরবান গ্ল্যাডিয়টর্স ও মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চারজন নারী ক্রিকেটারের মাঝে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মারুফা সুলতানা খান হীরামনি এর পক্ষে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ক্রীড়া সংস্থা এর এডহক সদস্য সত্যজিৎ মজুমদার এসময় ক্রীড়া সামগ্রী ও অনুদানের অর্থ হস্তান্তর করেন।বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে এসব ক্রীড়া সামগ্রী ও অনুদান হস্তান্তর করা হয়।এসময় মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন,বান্দরবান গ্ল্যাডিয়টর্স প্রধান সমন্বয়ক মো.বাপ্পীসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category