শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে ১১ এপ্রিল থেকে শুরু হবে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বান্দরবানে ১১ এপ্রিল থেকে শুরু হবে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

।। নিজস্ব প্রতি‌বেদক।।

বর্নাঢ্য আয়োজনের মাধ‌্যমে আগামী ১১ এপ্রিল থেকে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হতে যা‌চ্ছে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ‌্যায় বান্দরবান জেলা স্টেডিয়ামের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষ্যে এক ফিক্সচার ও ড্র অনুষ্টিত হয় ।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক উবাথোয়াই মার্মা, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সদস্য সচিব মো: মুজিবুর রশিদ, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সম্পাদক মো: তাহের টিপু , কোষাধ‌্যক্ষ মো: হেলালুর র‌শিদ জেলা ক্রিকেট কোচ রাহুল বিশ্বাসসহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি, খোলোয়াড় এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হয় এবং প্রকাশ করা হয় টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ফিক্সচার।

এতে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মোট ৯টি দল চুড়ান্তভাবে নির্বাচিত হয় এবং লটারির মাধ্যমে উদ্বোধনী খেলায় অংগ্রহনের সুযোগ পায় টিম ওয়ান বান্দরবান ও সাইনার স্পো‌র্টিং ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category