ঢাকাশনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে গরিব, দুস্থদের মাঝে ইফতার বিতরণ, ও দোয়া মাহফিল

admin
মার্চ ১৩, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে গরিব, দুস্থদের মাঝে ইফতার বিতরণ, ও দোয়া মাহফিল

।।‌নিজস্ব প্রতি‌বেদক।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে এবং দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদরের ট্রাফিক মোড় এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই ইফতারী বিতরণ করা হয় এবং প‌রে জেলা বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এ সময় সদর উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা বলেন, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সক‌লের মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই কৃষকদলের উদ্যোগে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপনের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা বিএন‌পির যুগ্নআহবায়ক মো: জাহাঙ্গীর আলম।

এ সময় জেলা কৃষকদ‌লের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাংগঠ‌নিক সম্পাদক অ‌হিদুর রহমান মে‌হেদী,বান্দরবান সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমগীর চৌধুরী সুমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির খান, যুগ্ন আহবায়ক তারেক, রাজু, কামরুলসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।