বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে বিদেশি নাগরিকের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগে বিক্ষোভ

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বান্দরবানে বিদেশি নাগরিকের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: বান্দরবানে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ধর্মান্তরের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। পরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান পৌরসভার ৩নং থানচি স্টেশন এলাকার হোটেল ‘ডি-মোর’ সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে প্রদর্শন কালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান বলেন, “একটি চক্র ভারতের কিছু অঙ্গরাজ্য ও বাংলাদেশের কুমিল্লা, ফেনী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার এলাকা নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে। তাদের অংশ হিসেবে হোটেল ডি-মোরে অবস্থান করা আমেরিকা ও কোরিয়ার নাগরিকরা স্থানীয় পাহাড়িদের মোটা অংকের টাকা দিয়ে ধর্মান্তরিত করাচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও সমাজে বড় ধরনের ক্ষতি করছে বলে বক্তব্যে উল্লেখ করেন।

কাজী মো. মজিবর রহমান আরও দাবি করেন, “গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও জেলা প্রশাসক কীভাবে এ ধরনের বিদেশী নাগরিকদের বান্দরবানে প্রবেশের অনুমতি দিয়েছেন, এ বিষয়টি স্পষ্ট হওয়া জরুরী” তিনি পাশাপাশি ভারতের বিশেষ বাহিনী, মোসাদ ও সিআইএ’র কথা উল্লেখ করে বলেন, এই পরিকল্পনা রোধ করা না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তিন পার্বত্য জেলা অচল করে দেওয়া হবে।
পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করে ঘটনার দ্রুত তদন্ত, অভিযুক্তদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

হোটেল ডিমোর এর ম্যানেজার হ্যাপী মারমা জানান গত রবিবার হোটেলে ১২বিদেশী নাগরিক চেক ইন করেন সোমবার হোটেল কনফারেন্স রুমে একটি সেমিনার করেন, বিদেশীরা হোটেল কতৃপক্ষকে সেমিনার করার জন্য প্রশাসনের অনুমতি ছিল বলে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে উল্লেখ করে জানান সকল বিদেশী নাগরিক যেভাবে হোটেলে চেক ইন করেন সেভাবেই তারা অবস্থান নিয়েছেন এর চেয় বেশী কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিক্ষোবের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশী নাগরিকদের গতানুগতিক ভাবে ভ্রমনের অনুমোদন দেয়া হয়েছিল। তবে সভা বা সেমিনারের জন্য তাদের কোন প্রকার অনুমোদন দেয়া হয় নি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category