ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে নতুন ইউ এন ওর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কালিয়াকৈরে নতুন ইউ এন ওর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ 

কাজী আহসানুল হাবীব, কালিয়াকৈর (গাজীপুর), প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নতুন ইউ এন ও হিসেবে যোগদান করেছেন, এ এইচ এম ফখরুল হোসাইন।

যোগদানের দ্বিতীয় দিনেই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

উপস্থিত সাংবাদিকবৃন্দ স্ব স্ব পরিচয় প্রদান করে, আসন গ্রহণ করেন।ইউ এন ও মহোদয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে, ফটোসেশান করেন।

তিনি সবার সাথে কুশল বিনিময় শেষে, বাংলাদেশ প্রেস ক্লাবের কর্মব্যবস্থা, সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করেন।

কালিয়াকৈর উপজেলার উন্নয়ন ব্যবস্থা উন্নতি করন এবং আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব সহ সকল সাংবাদিকদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক পলাশ পাল,সহ সভাপতি কাজী আহসানুল হাবীব,সহ সভাপতি মিজান পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, আমির হোসেন সহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত হয়ে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

চা চক্র শেষে  মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন সমাপ্তি করে, সাংবাদিক বৃন্দ স্ব স্ব কর্মে চলে যান এবং প্রশাসন ও সাংবাদিক এক হয়ে কাজ করার অভিপ্রায় ব্যাক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।