বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো. হেলালুর রশিদ, বান্দরবান: দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বান্দরবানে।
এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন দৈনিক প্রথম আলো বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, খোলা চোখ ডটকমের সম্পাদক ফরিদুল আলম সুমন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান, জিটিভির জেলা প্রতিনিধি মোঃ ইসহাক, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মং খিং মার্মাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে বৈশাখী টেলিভিশন ইতোমধ্যে দর্শকদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। ভবিষ্যতে অনুসন্ধানী ও দুর্নীতিবিরোধী সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সবশেষে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

