ঢাকাবুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় ১০লাখ টাকা জরিমানা

admin
জানুয়ারি ২৮, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় ১০লাখ টাকা জরিমানা

বান্দরবান (লামা) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮জানুয়ারী) উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর যৌথভাবে দিনব‌্যা‌পী এ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে MHB Bricks, FAC Bricks, SBW Bricks, 3BM Bricks ও MMB Bricks নামের পাঁচটি ইটভাটাকে প্রতিটিতে ২লাখ টাকা করে জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী মোট দশ লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে লামা উপজেলা প্রশাসন,ফাইতং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য ও উপজেলা আনসার সদস্যরা।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।