শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৮ বিজিবি’র জোন কমান্ডার মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৮ বিজিবি’র জোন কমান্ডার মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।

বান্দরবান (থানচি) প্রতিনিধি মথি ত্রিপুরা।

বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলা পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসা এর ৬০ (ষাট) জন শিক্ষাথীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব, এবং বিজিবি সব সময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
এ সময় আরও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ৩৮ বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। উক্ত কার্যক্রমের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি সহ অন্যান্য সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরিশেষে, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category