শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীরের ঈদ শুভেচ্ছা।

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীরের ঈদ শুভেচ্ছা

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

দেশ ও বিদেশসহ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলের জনগণসহ সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীর।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান দেশ ও বিদেশ তথা চন্দনাইশসহ সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর উপচে পড়া আনন্দে ঈদুল ফিতর সমাগত হয়। ‘সকলের তরে সকলে আমরা’- এই মর্মবাণী নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

এ সময় তিনি আরও বলেন সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবশেষে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা,সেই সাথে আমাদের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের জনগণসহ সকল শুভাকাঙ্ক্ষীকে অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মুবারক।

শুভেচ্ছান্তে
মোহাম্মদ আলমগীর
চেয়ারম্যান
মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ
চন্দনাইশ চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category