শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

২৩ মাস পর ফিরে আসা ১৫ বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা।

মথি ত্রিপুরা / ০ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

২৩ মাস পর ফিরে আসা ১৫ বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

সেনা সহায়তায় বান্দরবানের থানচিতে বাকলাই পাড়ায় ফিরে আসা ১৫টি বম পরিবারের মাঝে খাদ্য, মেডিকেল ও শিক্ষা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় থানচি উপজেলার বাকলাই পাড়ার ১৫টি বম পরিবারের ৮১ জন সদস্য নিজেদের বাড়িতে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও রিজিয়ন কমান্ডার বান্দরবান রিজিয়ন এর সুচিন্তিত পদক্ষেপ এর মাধ্যমে তারা থানচি উপজেলা সদর ইউনিয়নের বাকলাই পাড়ায় পুনরায় স্বাভাবিক জীবন যাপনের জন্য ফেরত আসেন।

ফেরত আশা এই পরিবারগুলোর মানবেতর জীবন যাপনের কথা মাথায় রেখে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অন্তর্গত ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট পাড়াবাসীদের নিজেদের পক্ষ হতে রেশন সহায়তার পাশাপাশি, প্রতি পরিবারকে চাল, তেল, ডাল, লবণ, আটা, এবং চিনি প্রদান করেন। এছাড়া, পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে, যেখানে সাধারণ চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ বিতরণ করা হয়।

অস্বাভাবিক পরিস্থিতির দরুন ভেঙে যাওয়ার শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সহায়তাও প্রদান করা হয়েছে। সেনাবাহিনী শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের জন্য পাড়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন সুবিধা প্রদান করেছে, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

পরবর্তীতে সকল গ্রামবাসীর জন্য ক্যাম্পের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বিগত ২৩ সালে ৬ মার্চ, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) এর নির্যাতন ও নিপীড়নের কারণে বাকলাই পাড়ার ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায়, ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবার তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে।

বাকলাই পাড়ার বর্তমান কারবারি লাল চম থাং বম (৬৮) বলেন, গত বছর কেএনএফ বাহিনীর নির্যাতন, হুমকি ও লুটপাটের দরুন আমরা দীর্ঘ ২৩ মাস বন ও জঙ্গলে ছিলাম। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। সেনাবাহিনী আমাদের বাসস্থান ফিরিয়ে দিয়েছে আমাদেরকে নতুন জীবন দিয়েছে। সেনাবাহিনীর সহায়তায় আমরা এবার স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা পাচ্ছি, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

আরেক নারী বাসিন্দা সুমহেপন বম (৫০) জানান, দীর্ঘ সময় বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে জীবন কাটাতে হয়েছে। বাড়িতে ফিরে এবং সেনাবাহিনীর সহায়তা পেয়ে আমাদের মনে শান্তি ফিরে এসেছে। এখন আমরা আশা করি আমাদের সন্তানরা শিক্ষার সুযোগ পাবে এবং স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এর পক্ষে বাকলাই সেনা সাব জোনের অধিনায়ক খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ সময়ে জানান, বাকলাই পাড়া পাহাড়ি ও দুর্গম এলাকাতে অবস্থিত। তাই আমরা স্থানীয়দের নিরাপত্তা ও সহায়তার জন্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি এবং তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি। বর্তমানে আমরা শুধু রেশন, মেডিকেল সহায়তা ও শিক্ষা উপকরণই নয়, আরও অন্যান্য উন্নয়নমূলক কাজেও সাহায্য প্রদান করে যাচ্ছি।

এতদিন পর নিজেদের পাড়ায় ফিরে এসে এই পরিবারগুলোর জীবনে এক নতুন সূচনা হয়েছে, যেখানে তারা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহায়তা পেয়ে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category