শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবা‌নে সেনা জোনের অর্থায়‌নে প্রত্যাবর্তনকারি বম সম্প্রদায়ের মা‌ঝে রসদ বিতরণ

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বান্দরবা‌নে সেনা জোনের অর্থায়‌নে প্রত্যাবর্তনকারি বম সম্প্রদায়ের মা‌ঝে রসদ বিতরণ

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবা‌ন সেনা জোন এর আ‌য়োজ‌নে মান‌বিক সহায়তা প্রদান কর্মসূ‌চির মাধ‌্যমে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারিদের মা‌ঝে রসদ বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় জোন সদরের মাঠে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬ জন সদস্যদের মাঝে রসদ বিতরণ করা হয়।

জন প্রতি রসদের পরিমাণ হ‌চ্ছে – চাউল ৫০ কেজি, ডাল ৫ কেজি, লবন ৫ কেজি, তেল ৫ কেজি, আলু ৫ কেজি ও পেয়াজ ৫ কেজি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জোন কমান্ডার, লেফটেন্যান্ট  কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, জোনাল স্টাফ অফিসার, মেজর এ এস এম মাইদুল ইসলাম পিপিএম, বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্রনিক মি‌ডিয়ার সংবাদকর্মীসহ বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি সদস্যরা।

এ সময় জোন কমান্ডার ব‌লেন, বাংলা‌দেশ সেনা বাহিনী তথা বান্দরবান সেনা রি‌জিয়ন এবং সেনা জোন সবসময় প্রত্যাবর্তনকারিদের জীবন যাত্রার মান স্বাভাবিক করার জন‌্য আপনা‌দের পা‌শে আ‌ছে ভ‌বিষ‌্যতেও থাক‌বে। ‌যে কেউ কোন সমস‌্যায় পড়‌লে আমা‌দের‌কে জানা‌বেন, আমরা তা দ্রুত সমাধান করার চেষ্টা কর‌বো।
তি‌নি আ‌রো ব‌লেন, এ‌টি প্রত্যাবর্তনকারিদের জন‌্য আমা‌দের ২য় মান‌বিক সহায়তা কর্মসূচী । গত ১৭ মার্চ তিন বম প‌রিবার প্রত্যাবর্তনের মাধ‌্যমে ১ম মান‌বিক সহায়তা কর্মসূচী পালন করা হয় । ভ‌বিষ‌্যতেও এ ধারাবা‌হিকতা অব‌্যাহত থাক‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category