সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু।

মথি ত্রিপুরা / ১ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আজ শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে  উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।

মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।

খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category