সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

বান্দরবান বনরুপা পাড়ায় নিজ বাসা থেকে নারী কনস্টেবল এর মৃত দেহ উদ্ধার।

নিউজ ডেস্ক / ৩ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান বনরুপা পাড়ায় নিজ বাসা থেকে নারী কনস্টেবল এর মৃত দেহ উদ্ধার।
এস এম মিন্টু বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকার এক‌টি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্বামী সৌরভ দাশ কনস্টেবল হি‌সে‌বে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছে। রুম্পার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার এক‌টি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তান‌দের নিয়ে এক রুমে ও রুম্পা আলাদা রুমে ঘুমাতে যান। পরে তার দুই সন্তান ও স্বামী ঘুমিয়ে পড়লে কোনও একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে স্বামীর ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খুললে ফাঁক দি‌য়ে রুম্পাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তবে পারিবারিক কলহের জে‌রে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পা‌রে বলে ধারণা করছেন স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ গি‌য়ে রুম্পার লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হো‌সেন বলেন, গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামের এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয় এখনও জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category