রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই।

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই।

জাহিদ হোসেন মোল্লা। ব্যুরো
প্রধান ফরিদপুর।

রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকায় মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারা হলেন- মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।  ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category