সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

তাং- ০৮-০৩-২০২৫ শনিবার
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য ছিলো “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ  (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা সমূহ প্রদক্ষিন করেন।

র‌্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা জেলা প্রশাসক কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- জেবুন নেছা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম। আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজার রহমান খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম,  বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জল শিকদার প্রমুখ প্রজেক্ট অফিসার ওর্য়াল্ড ভিশন  কুড়িগ্রামসহ আরও অনেকে। এছাড়া র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিও নারীকর্মী, মানবাধিকার কর্মী ও নানা শ্রেণী পেশার নারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category