সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন।

পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন।

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের ভারানি খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন করা হয়েছে।  আজ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার টোনা ইউনিয়নের চলশি বাজারের খালের পাশে নিমগাছ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলশি বাজারের ভারানি খালের পাশে নিমগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা বাজার এলাকা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটা হলে এর উদ্বোধন করতে আসেন তিনি।  এখানে পানির পাম্প মেশিন চালাতে গিয়ে আহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। তার হাতে কাটাখাল এর পাশে কয়েক শতাধিক নিম গাছের চারা রোপন করা হবে।

তিনি আরো বলেন সাধারণ মানুষের যেনো ভালো কিছু হয় রাজনীতির বাহিরে গিয়েও সাধারণ মানুষের জন্য ভালো কিছু করা যায় সেই আদর্শকে ধারন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে। জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেিজিয়াউর রহমান যে খালটি কেটেছিলেন সেই খালের পাশে কয়েক শতাধিক নিম গাছ রোপন করা করছি। আজ থেকে শুরু করে ৭ দিন ব্যাপী বৃক্ষ রোপন কার্যক্রম চলবে।

পিরোজপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category