রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

লোহাগাড়ার পদুয়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভাংচুরের অভিযোগ।

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

লোহাগাড়ার পদুয়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভাংচুরের অভিযোগ

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভেঙে জায়গা দখল করার চেষ্ঠা চালিয়েছে প্রতিপক্ষরা।

সোমবার (৯জুন) সকাল ১১টার দিকে টিনের বাউন্ডারি ভাংচুর চেষ্টার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম বাদি হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ফাতেমা বেগম জানান,তার স্বামী নেই। ছেলে সন্তানদের নিয়ে অতি কস্টে জায়গাতে বসবাস করে আসছেন। ঘটনার সময় তার বাড়ির সামনে টিনের বাউন্ডারি জোরপুর্বক ভাংচুর চালায়। তাদের জায়গা দখল করার চেষ্ঠা করে। ওই সময় তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং হুমকিও প্রদান করছে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার বাসিন্দা, দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক জসিম উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে যাওয়ার পরে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। থানা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে বলে জানতে পেরেছেন তিনি। প্রশাসনিকভাবে সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে এমন প্রত্যাশাও করেন তিনি।

এদিকে প্রতিপক্ষরা জানান, জায়গাটিতে তাদের অংশ রয়েছে। সামাজিকভাবে বিচারের মাধ্যমে যেটি হয় সেটি মেনে নিবেন তারা। লোহাগাড়া থানার এসআই গৌবিন্দ দাশ জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। দু’পক্ষের কাগজপত্র দেখে সমাধান করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category