রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ, কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। বান্দরবানের রুমা ও থানছি উপজেলায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জরুরি সতর্কবার্তা জারি করেছেন। আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

পিরোজপুরের বলেশ্বর ব্রিজ হতে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ পিকাপ ট্রাক খুলনায় পাচার কালে আটক-০২।

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পিরোজপুরের বলেশ্বর ব্রিজ হতে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ পিকাপ ট্রাক খুলনায় পাচার কালে আটক-০২

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ হতে জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সরকারি ১০ মেট্রিক টন চালসহ পিকাপ ট্রাক খুলনায় পাচারকালে আটক করা হয়েছে। পিরোজপুর জেলায় পুরাতন পৌরসভা এলাকা হতে মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় পাঠানো হয়েছিলো বলে জানান পিকাপট্রাক চালক মিজান। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো: রবিউল ইসলাম।

আটক হওয়া ট্রাক মালিক মিজান সেখ (৪২) খুলনা জেলার ইব্রাহিম সেখ এর পুত্র। হেল্পার রমজান হাওলাদার (১৮) বাগেরহটে জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার ইশারাত হাওলাদার এর পুত্র।

মামলা সূত্রে জানাযায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিয়ার চাল মজুদ করে অবৈধ ভাবে খুলনা পাঠানো সময় জেলাে গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ টন সরকারি চাল একটি ট্রাক গাড়ি নং (১৫-০০০৯) চালক মিজান ও হেল্পার সহ মোট দুইজনকে আটক করে। চাল বোঝাই ট্রাকটি খুলনায় নিয়ে যাওয়া পথে তাদের আটক করা হয়। নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল সহ পিকাপট্রাক আটক করা হয়। চালের উৎস ও প্রয়োজনীয় দালিলিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় একটা নিয়মিত জিয়ার মামলা রজ্জু হয়। জিআর মলা নাং ২১, তারিখ-২৯-০৭-২০২৫।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের দালতে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category