সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড, এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড, এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি

মো: লোকমান হাকিম, রুমা (বান্দরবান): বান্দরবান রুমা উপজেলার জাবালুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় রাত ১০টার দিকে জামায়াতে ইসলামের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বেশ কয়েকজন জামায়াত কর্মীর উপস্থিতি দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন কর্মী পোস্ট দিয়ে লিখেন—“রুমা উপজেলায় জামায়াতে ইসলামের আলোচনা শুরু হতে যাচ্ছে”। তিনি কয়েকটি ছবি আপলোড করেন, যেখানে স্পষ্ট হয় বৈঠকটি মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। তবে চাঞ্চল্য সৃষ্টি হলে পোস্টটি মুছে ফেলা হয়।

এ ঘটনায় স্থানীয় একাংশের দাবি—ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক বৈঠক আয়োজন নিন্দনীয় ও অনৈতিক। তাদের মতে, মাদ্রাসা শিশু-কিশোরদের শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের জায়গা, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড হওয়া উচিত নয়। অন্যদিকে, জামায়াত নেতাকর্মীরা বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করছেন।

মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান একদিকে রুমা উপজেলা জামায়াতে ইসলামের আমীর, অন্যদিকে উক্ত মাদ্রাসার সভাপতি। ফলে তার দ্বৈত ভূমিকাকেই অনেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এনেছেন।

উক্ত মাদ্রাসার সভাপতি ও রুমা উপজেলা জামায়াতে ইসলামের আমীর খলিলুর রহমান বলেন, তারা ইসলামিক দল হিসেবে মসজিদ মাদ্রাসায় বৈঠক করতে পারবেন। আইনগত বৈধতার প্রশ্ন তুললে তিনি বলেন এটি গণমাধ্যম কর্মীদের জানার বিষয় নয় মর্মে তিনি ফোন কেটে দেন।

জাবালুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মো আজীম উদ্দিন ঘটনা স্বীকার করে বলেন, গতকাল বৈঠক হয়েছিলো এবিষয়ে মাদ্রাসার সভাপতির সাথে যোগাযোগ করেন। আমি কিছু বলতে পারছি না

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি। তবে এলাকাজুড়ে মাদ্রাসায় রাজনৈতিক বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলার না‌য়ে‌বে আমির এডভোকেট আবুল কালাম কে তিনি জানান বৈঠকের প্রসঙ্গে তিনি কিছু জানেন না তবে বিতর্ক সৃষ্টি না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং রুমা উপজেলা আমীর খলিলুর রহমানের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলে জানাবেন বলে গণমাধ্যম কে অবহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category