সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত।

রংপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের হাতে আটক।

শফিকুল ইসলাম রংপুর / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

রংপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের হাতে আটক

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

রংপুরে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ
(আরপিএমপি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগ তদন্তে জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে ও আরও ১২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৪ সালের ২৯ আগস্ট নিহত মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, ২০২৪ সালের ২৭ অক্টোবর নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে লালমনিরহাট জেলাতেও ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে আরও আটটি মামলা হয়েছে বলে জানা গেছে। সাবেক মন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category