সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ,

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ পিরোজপুরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত।

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ পিরোজপুরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয়। আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিআরটিএ পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহন মালিক-চালক প্রতিনিধি ও সেবাগ্রহীতা সাধারণ জনগণ।

গণশুনানি সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন, কারণ আমাদের দায়িত্ব হলো সেসব সমস্যা সমাধান করা ও সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করা।” তিনি আরও জানান, বিআরটিএ-র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান সংক্রান্ত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর অফিস থেকে প্রদান করা হচ্ছে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ’র বিভিন্ন সেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির আশ্বাস দেন কর্মকর্তারা। বক্তারা সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচলের নিয়ম-কানুন সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করেন।

পিরোজপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category