রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

সালথা উপজেলায় দীর্ঘ ১৬ বছর পরে বিএনপির কর্মীসম্মেলন অনুষ্ঠিত হলো।

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

সালথা উপজেলায় দীর্ঘ ১৬ বছর পরে বিএনপির কর্মীসম্মেলন অনুষ্ঠিত হলো।

জাহিদ হোসেন মোল্লা।
ফরিদপুর।

প্রায় ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মোঃ মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ,
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর,  মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন,  এ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, মোঃ রাশেদ মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন সহ বিএনপির হাজারো নেতাকর্মীবৃন্দ।

কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই উপজেলা  বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাই এর মধ্যে ফরিদপুর জেলা বিএনপি সহ প্রতিটি উপজেলা কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফরিদপুরের উপজেলাগুলোর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category