রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

গাজীপুরে অনলাইন প্রতারক চক্রের চীনা নাগরিক সহ গ্রেপ্তার ৫।

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

গাজীপুরে অনলাইন প্রতারক চক্রের চীনা নাগরিক সহ গ্রেপ্তার ৫

ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

গাজীপুরে অনলাইনে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য চীনা নাগরিকসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চীনা নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম গাজীপুর মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেপ্তার এবং প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল জব্ধ করা হয়।

মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মা ফিউবিন বাংলাদেশে এজেন্ট হিসেবে অবস্থান করে চীনে বসবাসকৃত তার সহযোগীরা বাংলাদেশের নিরীহ ও সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার প্রলোভন দেখিয়ে টেলিগ্রামের মাধ্যমে ‘ÔWayFair Work Solitions01357” এ এড করে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা পয়সা হাতিয়ে নেয়।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, গ্রেপ্তারকৃত চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ ব্যবহার করে বাংলাদেশিদের থেকে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে।

ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামীদের সহযোগীতায় পূর্বপরিকল্পিত ভাবে প্রতারনার উদ্দেশ্যে টেলিগ্রামের ‘ÔWayFair Work Solitions01357” আইডি ব্যবহার করে ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category