শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে রুমায় দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান।

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বান্দরবানে রুমায় দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান

মথি ত্রিপুরা রুমা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের রুমায় দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে এগারোটায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে ” দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” শীর্ষক বিষয়ে প্রথম পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ।

বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশগ্রহণ করেছে- রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপক্ষে অংশগ্রহণ করেছে -রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন রুমা উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দে ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা দেবব্রত বড়ুয়া বিচারকের দায়িত্ব পালন করেন।

বিতার্কিক পক্ষ দলের অংশগ্রহণ করছে- উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উশৈসাই মার্মা, হ্লাশৈ মার্মা ও ভবতোষ চাকমা। বিপক্ষ দলের অংশগ্রহণ করছে- রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষার্থী মার্টিনা ত্রিপুরা, অপি বড়ুয়া ও অয়ন বড়ুয়া।এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে- রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দলের প্রথম বক্তা নির্বাচিত হয়েছেন- সপ্তম শ্রেণীর ছাত্রী মার্টিনা ত্রিপুরা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা, ও রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুজাইফা মাহমুদ, রুমা উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমেশ চাকমা, বেথেল পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাললিয়ান ত্লোয়াং বম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাজাইনু মার্মা, সিনিয়র শিক্ষক গর্ডেন ত্রিপুরা ও রুমার উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হ্লা য়ই নু মারমা ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা, সার্বিক তত্ত্বাবধানে এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোক্তার কামাল।দ্বিতীয় রাউন্ডে একই স্থানে ” অভাব নয়, কেবলমাত্র সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দলের রুমা সরকারের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের রুমা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। এ প্রতিযোগিতায় রূমা সরকারী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে ।
এই প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে-দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা তাবাস্সুম।
পরে বিজয়ী ও বিজিত উভয় দলকে পুরস্কৃত করেন বিচারক সুকান্ত দে ও দেবব্রত বড়ুয়া।

মডারেটর মোঃ আব্দুল আজিজ জানান, আগামী ২২ জুলাই উপজেলা পর্যায়ে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেকোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায় শীর্ষক বিষয়ক বিষয় চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে পক্ষ দলের অংশগ্রহণ করবে- রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দল বনাম বিপক্ষ দলের অংশগ্রহণ করবে- রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দল। অংশগ্রহণকারী বিতর্কিতদের সুস্বাস্থ্য কামনা করে বিতর্কের বিষয়ে ভালো প্রস্তুতি নিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category