রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এডিসি জেনারেল দল।

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এডিসি জেনারেল দল

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

ফাইনালে ৩-১ গোলে পরাজিত এডিসি শিক্ষা ও আইসিটি দল

শুক্রবার ( ১ আগস্ট)২৫ খ্রিঃ
বিকেলে
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত
আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে এডিসি জেনারেল দল ৩-১ গোলের ব্যবধানে এডিসি শিক্ষা ও আইসিটি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রথমার্ধেই এডিসি জেনারেল দল ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে এডিসি শিক্ষা ও আইসিটি দল একটি গোল করে ব্যবধান কমালেও পরে আরেকটি গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথিঃ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভূঁইয়া, সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইয়াসিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ১৮৬০ সালের এই দিনে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যক্রম শুরু হয়।
১৬৫ বছর পূর্তিতে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category