রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

থানচিতে ক্যচুপাড়া বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ৩৮ বিজিবি।

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

থানচিতে ক্যচুপাড়া বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ৩৮ বিজিবি।

থানচি (বান্দরবান) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে ক্যচুপাড়া আশেপাশে এলাকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।
বুধবার (০৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আর্টিলারি এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) এর মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলার ক্যচুপাড়া আশেপাশে এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ৮৪ জন (পুরুষ-১০, মহিলা-৬২ এবং শিশু-১২) সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
আরও জানা যায় , ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category