রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ঠাকুরগাঁওয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক

স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় এবং ইএসডিও’র আয়োজনে ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোছা: মোরশেদা বেগম।

এছাড়াও ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উক্ত নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ১২জন শিক্ষক ও ১১৪জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সভায় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category