রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

থানচিতে বালিকা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন।

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

থানচিতে বালিকা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

বান্দরবানের থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায়, উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বালিকা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ–ফয়সাল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয় বনাম থানচি বালিকা উচ্চ বিদ্যালয়। খেলার পরিচালনায় প্রধান রেফারি দায়িত্ব পালন করেন, মংপ্রু মারমা, সহযোগী রেফারি পলাশ মল্লিক ও উথোয়াইন শুয়ে মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস এনজিও উপ পরিচালক উবানু মারমা ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৬০ মিনিট খেলার শেষে সোন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়কে ০-৪ খোলে ব্যবধানে হারিয়ে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। একই সাথে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুর্নামেন্টের মোট ৪টি দল অংশগ্রহণ করেন। আগামীকাল থানচি সরকারি উচ্চ বিদ্যালয় বনাম বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় বিকেল ৪ ঘটিকায় খেলার অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category