মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

দীর্ঘ ২৭ বছর পরে স্বরূপকাঠি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি কামাল, সাধারণ সম্পাদক মাইনুল।

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

দীর্ঘ ২৭ বছর পরে স্বরূপকাঠি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি কামাল, সাধারণ সম্পাদক মাইনুল

পিরোজপুর প্রতিনিধি : দীর্ঘ ২৭ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান।

দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল।

প্রথম অধিবেশন শেষে স্বরূপকাঠি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর পর দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করা হয়। তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ জন প্রার্থী । ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার ভোট প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন সম্মেলন অনুষ্ঠিত হলো। ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী স্বরূপকাঠি পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।

পিরোজপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category