বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বান্দরবানে সবধর‌নের অবৈধ ইটভাটা বন্ধ রাখার নির্দেশ

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বান্দরবানে সবধর‌নের অবৈধ ইটভাটা বন্ধ রাখার নির্দেশ

বান্দরবান সংবাদদাতা: বান্দরবান জেলায় সব ধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত রোববার (২৪ আগস্ট) বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এবং মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারকের নির্দেশনার আলোকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় বান্দরবান জেলায় অবৈধ ও অননুমোদিত সবধর‌ণের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎উ‌ল্লেখ‌্য যে, গত বছরেও জেলা প্রশাসন থেকে বান্দরবানের সবধরনের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করে যারা বিভিন্নভাবে ইটভাটা পরিচালনা করেছিল তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অবৈধ ইটভাটাগুলো ভেঙে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category