বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার। সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

বলিপাড়া বাজারে অগ্নি কা‌ন্ডে ক্ষতিগ্রস্তদের ৩৮ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বলিপাড়া বাজারে অগ্নি কা‌ন্ডে ক্ষতিগ্রস্তদের ৩৮ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

মথি ত্রিপুরা, বান্দরবান (থানচি): গত ২৬ অক্টোবর মধ্যরাতে বান্দরবা‌নের থানচি উপজেলার বলিপাড়া বাজারে সংঘটিত অগ্নি কা‌ন্ডে সাধারণ মানুষের পাশাপাশি থেকে ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করে।
এ প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সোমবার ২৭ অক্টোবর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম, কর্তৃক ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও জানান, ‘বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ’।

আরও বলেন, স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিজিবির এই মানবিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category