রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের বার্ষিক ওরশ।

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের বার্ষিক ওরশ

বিশেষ প্রতিনিধি

ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায় প্রতিবছরের ন্যায় এবার ও ৩ দিন ব্যাপী এ ওরশ মোবারক চলমান থাকবে।
দরবার শরীফের পীরসাহেব শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী আল ক্বাদেরী বলেন ২৯/৩০/৩১ জানুয়ারি ২৬ ইং ১৫/১৬/১৭ মাঘ ১৪৩২ বাংলা রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ধারাবাহিক ভাবে ওরশের কার্যক্রম চলবে।
উল্লেখ্য যে সৈয়দ আব্দুস সামাদ চিশতী (র:) এবং উনার বড় সাহেবজাদা শাহ সুফি সৈয়দ আবুল কালাম বাবুল চিশতী আল হোসািনী (র:) এর বংশধরেরা আশেকান মুরিদানদের বিভিন্ন তালিমের মাধ্যমে দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে দুনিয়া ও আখেরাতের সওয়াব হাসিলের জন্য মুলত এ ওরশ মোবারক পরিচালনা করে আসছেন।
হাজার হাজার আশেকান মুরিদান এমন কি নওমুসলিমরা ও দল মত নির্বিশেষে এ ওরশ মোবারকে অংশ গ্রহণ করে বলে জনশ্রুতি আছে।
৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে প্রথম দিন সৈয়দ আব্দুল মুকিত বকুল সাহেব দ্বিতীয় দিন সৈয়দ সাদী চিশতী আল হোসাইনী সাহেব এবং তৃতীয় ও সমাপনী দিন সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বলে ওরশ কমিটির সভাপতি প্রতিবেদককে জানান।
বিস্ব মুসলিমের ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতে শান্তি ও বিশ্বশান্তির জন্য বিশেষ মমোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি হবে বলে কর্তৃপক্ষ দাবি করেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category