ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে চ্যানেল-এস এর রিপোর্টার শিবলীর ইন্তেকাল
সিএইচটি গ্লোবাল নিউজ ডেক্স: ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চ্যানেল-এস এর রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাবির কার্জন হলের ভেতর থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী।
হঠাৎ অচেতন অবস্থায় পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী কুমিল্লার বুড়িচংয়ের এতবারপুর এলাকার এ কে এম শাহিদুল্লাহর ছেলে।

