শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

ঈদযাত্রা নিরাপদ করতে উত্তর বংগের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে উত্তর বংগের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

।।কাজী আহসানুল হাবীব, গাজীপুর।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অপারেশনস অ্যান্ড অ্যাডমিন) মোঃ রফিকুল হাসান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুর কবীর খান,  হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) এস. এম. মাহবুবুর রহমান।

বক্তারা উল্লেখ করেন, উত্তর বংগগামী যাত্রীদের পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে, প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং যত্রযত্র পার্কিং এবং রাস্তা বন্ধ রেখে যাত্রী উঠানামায় কঠোর নজরদারী থাকবে।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সভাপতি মিনার উদ্দিন,দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে চন্দ্রা ও আশপাশের মহাসড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পরিবহন মালিক, শ্রমিক নেতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category