বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

কাজী আহসানুল হাবিব, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, গাজীপুর ১ আসন থেকে মোটর সাইকেল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন, অধ্যাপক ইমারত হোসেইন খান (আরিফ)।

বিশিষ্ট শিক্ষানুরাগী, মেধাবী শিক্ষক ও মানুষ গড়ার কারিগর, অনেক আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এম,ই এইচ,আরিফ খান, এবার নেমেছেন ভোট যুদ্ধে।

ঐতিহাসিক এই আইকন শিক্ষাবিদ  আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে, দেশের অসংলগ্ন ও দুর্নীতি দমন করার প্রত্যয় ব্যাক্ত করেন।পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়ার ও অংগিকার করেন।

মৎসজীবির দেশ ছিল সিঙ্গাপুর, মেধা এবং সততা দিয়ে যদি  উন্নয়নের সিঙ্গাপুর বানাতে পারেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তিনি উপস্থিত সকলের সামনে  প্রশ্ন ছুড়ে দেন।

এম, পি, প্রার্থী কালিয়াকৈর উপজেলার, শ্রীফলতলী ইউনিয়ন এর ৭/৮/এবং ৯নং ওয়ার্ডের সৈয়দ ইব্রাহিম ইবু মিয়ার রাইস মিলের নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন, এবং এলাকাবাসীর সাথে  মতবিনিময় করেন।

মতবিনিময় কালে তিনি মোটর সাইকেল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সবার সাথে করমর্দন করে, সবার সাথে কুশল বিনিময় করেন।

এসময় ক্যাম্পে উপস্থিত ছিলেন, সৈয়দ ইব্রাহিম মিয়া,পীরজাদা সৈয়দ আরশাদ হোসেন,পীরজাদা মারুফ হাসান,পন্ডিত আলী,আলী হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আগত মুরুব্বি ও যুবক ভোটার বৃন্দ।

পরিশেষে তিনি সবার কাছে অনুরোধ রাখেন, আপনারা আপনাদের ঘরের মা, বোনদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন এবং মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category