শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

এম পি মজিবুর রহমান এর প্রথম উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

এম পি মজিবুর রহমান এর প্রথম উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//কাজী আহসানুল হাবীব, গাজীপুর//

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে  মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সকালে, উপজেলা পরিষদের সভাকক্ষে  আইনশৃঙ্খলা কমিটির সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত  জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। এটি ছিল এম পি হিসেবে তার প্রথম উপস্থিতি।   তিনি  উপস্থিত আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যদের স্বাগত জানান।  আলোচনায় সভার প্রতিপাদ্য বিষয় ও সিদ্ধান্তগুলি গৃহীত হয়। উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন।  সভায় আলোচনা বিষয়গুলো ছিল, উপজেলার অপরাধ চিত্র সনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ ইটভাটা ও মাটিকাটা সংক্রান্ত অপরাধ,  সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বাল্যবিবাহ ও যৌতুকসহ নারী নির্যাতন ও যৌন হয়রানি বিষয়ে আলোচনা।  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা সভা সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিটি বাজারের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়।  এছাড়া খাদ্যে ভেজাল রোধে পাইকারি বিক্রেতাদের অনুমোদিত মজুদ পরিমাণ, লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রমজান মাসের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পাশাপাশি বিভিন্ন ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সমিতির সাথে আলোচনা হয়, এছাড়াও  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ,  উপজেলার সকল হাট বাজারে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা সচল রাখার ও মনিটরের ব্যবস্থা গ্রহণ  বিষয় সিদ্ধান্ত হয়। শ্রম অসন্তোষ রোধ বিষয়ে ন্যূনতম মজুরী হার নির্ধারণ, বেতন ভাতা প্রদানের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় । এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধকরণে সিলগালা করার সিদ্ধান্ত হয়।  ভেজাল ওষুধ বিক্রি রোধ ও  লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আলোচনা হয়।

এ সভায় সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইউ পি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category