বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

নগরকান্দায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মশিউর রহমান মিন্টু / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নগরকান্দায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দেলবাড়ীয়া ঈদগাহ মাঠে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসানের উদ্যোগে এবং আহমদিয়া আই হসপিটালের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার ( ২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩ জন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রফেসর আমজাদ হোসেন, ডাঃ এ কিউ এম রফিকুজ্জামান এবং ডাঃ কামরুল হাসান এর তত্ত্বাবধায়নে প্রায় ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং সকল রোগীদেরকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এদের মধ্যে ৭৮ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করানোর জন্য ফরিদপুর প্রেসক্লাব সংলগ্ন আহমদিয়া আই হসপিটালে নেওয়া হয়। এই ৭৮ জন রোগীর মধ্যে সোমবার রাতে ৪০ জনের ফ্রি অপারেশন করা হয়েছে এবং মঙ্গলবার রাতে বাকি ৩৮ জনের অপারেশন করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা নগরকান্দার কৃতি সন্তান ডাঃ কামরুল হাসান বলেন,প্রতি বছরই আমি আমার এলাকার মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিতে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করি। জন্মস্থানের মানুষের প্রতি আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category