বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

পাহাড়ের জন্য দৌড় বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিল হাফ ম্যারাথন ২০২৫ সিজন ২

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

পাহাড়ের জন্য দৌড় বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিল হাফ ম্যারাথন ২০২৫ সিজন ২

নিজস্ব প্রতিবেদক:  প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো পাহাড়ি জনপদ বান্দরবান আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের অন্যতম অ্যাডভেঞ্চারধর্মী দৌড় প্রতিযোগিতা ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ (সিজন-২)।

বান্দরবান হিল রানার্স এর আয়োজনে বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ সিজন ২ এবারের প্রতিপাদ্য বিষয় হবে “দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে ”।

আগামী ১৮ অক্টোবর (শনিবার), ভোর ৫:৩০ মিনিটে, বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হবে এই রোমাঞ্চকর হিল হাফ ম্যারাথন ।

গত ২৬ এপ্রিল প্রথমবারের মতো আয়োজিত হাফ ম্যারাথন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে ও ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যারাথন।

বান্দরবানের পাহাড়ি ও প্রাকৃতিক পথ ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা হবে শারীরিক সক্ষমতার কঠিন পরীক্ষা, একই সঙ্গে এটি এক অনন্য অভিজ্ঞতাও, যেখানে অ্যাথলেটরা উপভোগ করবেন প্রকৃতির অপার সৌন্দর্য।

এই বছরের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে দুটি ক্যাটাগরিতে  ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) ও ১০ কিলোমিটার (মিনি ম্যারাথন)। দেশের ৬৪টি জেলা থেকে ৬০০ জনেরও বেশি অ্যাথলেট এ দৌড়ে অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের আশা।

“দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে”  প্রতিপাদ্য ধারণ করে আয়োজকরা পরিবেশ সংরক্ষণ, পানি সংকট সচেতনতা এবং সবুজ বান্ধব পর্যটন উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে চান। একই সঙ্গে, পাহাড়ি সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় পর্যটন শিল্পকে দেশ-বিদেশে পরিচিত করে তোলার লক্ষ্যও রয়েছে।

অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ সুবিধা প্রতিটি নিবন্ধিত অংশগ্রহণকারী পাবেন একটি করে গাছের চারা (পরিবেশবান্ধব বার্তা হিসেবে), চায়নায় তৈরি কাস্টমাইজড মেডেল, কাস্টমাইজড টি-শার্ট, খাবার ও হাইড্রেশন সাপোর্ট, মেডিকেল ও অ্যাম্বুলেন্স সাপোর্ট।

এছাড়া, প্রতিযোগিতার দিন অনুষ্ঠিত হবে বান্দরবানের ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। থাকবে স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগও।

এছাড়াও ম্যারাথন শেষে অংশগ্রহণকারীরা চাইলে নিজের খরচে ভ্রমণ করতে পারবেন বান্দরবানের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোতে। এর মধ্যে রয়েছে – নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত, দেবতা কুম, স্বর্ণমন্দির, প্রান্তিক লেক ও মেঘলা।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আয়োজকদের পক্ষ থেকে আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের স্লট নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

https://sports-bangla.com/event/bandarban-hill-half-marathon-2025

এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করার আহবান জানান আয়োজক কমিটি।

আয়োজক কমিটি আরো জানান, বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ (সিজন-২) কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটি পাহাড়, প্রকৃতি এবং পরিবেশের প্রতি ভালোবাসার প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category