বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর পৃষ্টপোষকতায় বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতা।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলা ফুটবল দলের সাথে ফেনী জেলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

এসময় বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিুকল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা ।

টান টান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় বান্দরবান জেলা ফুটবল দলের সাথে ফেনী জেলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়, আর খেলায় দুপক্ষ প্রাণপণ চেষ্টা করেও কোন দল গোল করতে না পারায় গোলশুন্যভাবে খেলার নির্ধারিত সময় শেষ হয়। এদিকে পূর্বের খেলায় ফেনী জেলা ফুটবল দল ১ গোলে এগিয়ে থাকায় প্রথম পর্বের খেলা থেকে বাদ পড়ে বান্দরবান জেলা ফুটবল দল।

প্রসঙ্গত: বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টি ফুটবল টিমের অংশগ্রহণে সারাদেশে চলছে জাতীয় চ্যাম্পিয়নশীল ২০২৫ এর ফুটবল প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, যার মাধ্যমে ৬৪ দল থেকে কমে হবে ৩২, এরপর ১৬ দল। সর্বশেষ নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category