বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগীতা
নিজস্ব প্রতিবেদক: “ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল “এ শ্লোগানকে সামনে রেখে সম্প্রিতির মিছিল বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগীতা। সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগীতা উপলক্ষ্যে অংশগ্রহণকারী দলের জার্সি উম্মোচন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন খেলার মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দলের মাঝে এ জার্সি উম্মোচন ও বিতরণ করা হয়েছে।
এ সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগীতা চুড়ান্ত পর্বে স্পন্সর করছে রেডিয়ান্ট ফার্মা।
এসময় উপস্থিত ছিলেন, সাব জোন কমান্ডার এমএম ইয়াছিন আজিজ, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে বান্দরবান জেলা ষ্টেডিয়াম সাতটি উপজেলা দল ও ক্যান্ট পাবলিক স্কুলসহ আট দলের অংশগ্রহনে শুরু হবে এই টুর্ণামেন্ট।

