বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

বান্দরবা‌নে খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, রাজপুত্র সাচিং প্রু জেরী।

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবা‌নে খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, রাজপুত্র সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী ।
সোমবার বিকেল ৩ টায় সাবেক এমপি সাচিং প্রু জেরীর বাসভবনে খেয়াং সম্প্রদায়ের ধর্মালম্বী ধর্মীয় গুরু ও খেয়াং পাড়া কারবারীবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
খেয়াং সম্প্রদায়ের নেতা ক্য উ প্রু খেয়াং-এর নেতৃত্বে বান্দরবান জেলা খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম ও রোয়াংছড়ি উপজেলা থেকে আগত খেয়াং সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পাড়ার কারবারি, প্রবীণ নাগরিক, যুব সমাজের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, তরুণ-তরুণী এবং খেয়াং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা খেয়াং সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি, পাহাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। বক্তারা জোর দিয়ে বলেন—পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category