শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আজ শুরু হ‌চ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আজ শুরু হ‌চ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা

মথি ত্রিপুরা, থানচি (বান্দরবান): সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ থেকে শুরু  হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজার উৎসব । এই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের থানচিতেও সারাদেশে ন্যায় আনন্দ বয়ে চলেছে দুর্গাপূজার।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা
আজ ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার উৎসব।
সরেজমিনে দেখা যায়, হিন্দু পাড়া কালি মন্দির ও থানচি কালিমা মন্দিরে  ইতোমধ্যে মণ্ডপগুলো রং করাসহ পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়। এই সব তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
আরও জানা যায়, থানচি  উপজেলায় দুইটি পূজা মণ্ডপ রয়েছে।
বলী বাজার হিন্দু পাড়া কালি মন্দির কার্যকরী কমিটির সভাপতি সজল কর্মকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন ধরে সাজসজ্জার মধ্যে দিয়ে কাজ সম্পন্ন করছি।  আজ থেকে শুরু হবে শুভ শারদীয়  দুর্গাউৎসব। এই শুভ শারদীয় দুর্গাপূজা সার্বজনীন এখানে পাহাড়ি বাঙালি কোন বিভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য পূজা মন্ডপ উন্মুক্ত থাকবে।
আরও জানান,কালি মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ডালিম ঘোষ, লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আজ ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসব। এবছর দেবী দুর্গার মর্ত্যে হাতি দিয়ে আগমন এবং দোলায় পালকিতে গমন হবে।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল দুর্গাপূজার মন্ডপে কঠোর ভাবে  দায়িত্ব পালন করা হবে বলে আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category