বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা বান্দরবানের সাফল্য

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা বান্দরবানের সাফল্য

মো. আরিফ, বান্দরবান: বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের উদ্যোগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা। দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক স্কুল শিক্ষার্থী অংশ নেয়, যারা বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।

বান্দরবান জেলা থেকে অংশ নেয় ১১ সদস্যের একটি জিমন্যাস্টিকস্ দল, যারা বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন মংহ্লা সৈ মারমা, যিনি শিক্ষানবিশ (১০-১২ বছর) বালক বিভাগে ফ্লোর ইভেন্টে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন। এ অর্জনের মাধ্যমে তিনি নিজ জেলা বান্দরবানকে গর্বিত করেছেন।

বান্দরবান জিমন্যাস্টিকস্ কোচ সাংখেঅং খুমী (কিতং) জানান, আমাদের দলের এই সাফল্যে আমরা গর্বিত। ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য।

তিনি আরও বলেন, আমরা আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে দেশের প্রান্তিক ও পাহাড়ি অঞ্চল থেকেও প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসতে পারে।

বান্দরবান জিমন্যাস্টিকস্ পরিবারের পক্ষ থেকেও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তারা মনে করে, এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category