বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

পাহাড় বাঁচাতে দৌড়: পরিবেশ ও পর্যটন হিল রার্নাসের উদ্যোগে

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

পাহাড় বাঁচাতে দৌড়: পরিবেশ ও পর্যটন হিল রার্নাসের উদ্যোগে

মো. আরিফ, বান্দরবান: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান আবারও মুখর হতে চলেছে দেশের অন্যতম অ্যাডভেঞ্চারধর্মী ক্রীড়া আয়োজন ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ (সিজন–২) এর প্রাণবন্ত ধ্বনিতে।

আগামী ১৮ অক্টোবর (শনিবার) ভোর সা‌ড়ে ৫টায় বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে শুরু হবে এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা।

আয়োজক নতুন কমিটি বান্দরবান হিল রানার্স চলতি বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত এই হাফ ম্যারাথনকে আরও বৃহৎ ও জাঁকজমকভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এই বছরের ম্যারাথনে থাকছে দুটি ক্যাটাগরি২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার (মিনি ম্যারাথন)। কমিটি আয়োজকদের আশা, দেশের ৬৪টি জেলা থেকে অন্তত ৬০০ জনেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন এই প্রতিযোগিতায়।

বান্দরবানের আঁকাবাঁকা পাহাড়ি পথ, উঁচুনিচু ট্রেইল আর দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে দৌড় প্রতিযোগিতা হবে একদিকে শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা, অপরদিকে এক অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতা।

বান্দরবান হিল রানার্স আয়োজন শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি পরিবেশবান্ধব সচেতনতামূলক উদ্যোগ। এবারের প্রতিপাদ্য “দৌড়াবো পাহাড়ে, বাঁচাবো পাহাড়কে” ধারণ করে আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ, পানি সংকট বিষয়ে সচেতনতা ও সবুজবান্ধব পর্যটন উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চান দেশ বিদেশের প্রতিটি প্রান্তে।

নিবন্ধিত প্রতিটি অ্যাথলেটকে প্রদান করা হবে একটি করে গাছের চারা (পরিবেশবান্ধব প্রতীক হিসেবে),বিশেষভাবে তৈরি মেডেল (চায়না কাস্টমাইজড),ইভেন্ট ব্র্যান্ডেড টি-শার্ট,খাবার ও হাইড্রেশন সাপোর্ট,মেডিকেল এবং অ্যাম্বুলেন্স সাপোর্ট।

প্রতিযোগিতার দিন আয়োজন করা হবে বান্দরবানের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা। এটি স্থানীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি অতিথিদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীরা চাইলে নিজ খরচে ভ্রমণ করতে পারবেন বান্দরবানের নয়নাভিরাম দর্শনীয় স্থানগুলো এর মধ্যে নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত, দেবতা খুম,বর্গালেক, স্বর্ণমন্দির, প্রান্তিক লেক ও মেঘলা।

উদ্দেশ্য শুধু দৌড় নয়—সচেতনতার বার্তাও বান্দরবান হিল হাফ ম্যারাথন কেবলমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি একযোগে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক সংযোগ এবং টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category