বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরু‌দ্ধে প্রতিবাদ ও ঘৃনা সমাবেশ

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরু‌দ্ধে প্রতিবাদ ও ঘৃনা সমাবেশ

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশের ফুটবল ও ফুটবলাঙ্গণ নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ ও ঘৃনা সমাবেশ করেছে বান্দরবান জেলার ফুটবলার ও সংগঠকরা।

মঙ্গলবার (১১ ন‌ভেম্বর) বিকেলে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য নাছির উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রফিকুল আলম,প্রশিক্ষক অসীম বড়ুয়া, ছোটন দাশ প্রমুখ।

বক্তারা বিসিবি পরিচালক আসিফ আকবর ফুটবলাঙ্গন নিয়ে যে মন্তব্য করেছেন তা অবমাননাকর ও অসৌজন্যমূলক দাবি করে তা দ্রুত প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
ফুটবল ও ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা উল্লেখ করে বক্তারা বলেন, দেশের সব জেলাতেই ফুটবল ও ক্রিকেট সৌহার্দপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ক্রীড়াচর্চা করে থাকে।
বিসিবি পরিচালক হিসেবে আসিফ আকবর যে বক্তব্য দিয়েছেন তা বিভাজনমূলক এবং দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category