রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব

নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষে কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন চ্যাম্পিয়ন

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষে কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন চ্যাম্পিয়ন

মোঃ মশিউর মিন্টু, নগরকান্দা ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় ডাঙ্গী ইউনিয়ন কাবাডি দল ৩৫-৩৪ পয়েন্টে তালমা ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১১ ন‌ভেম্বর) বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ্, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সদ্যসাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর মাওলানা সোহরাব হোসেন, দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দু’দিন ব্যাপী এ প্রতিযোগিতা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১০ টি দল  অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন সমাপনী বক্তব্যে  বলেন, মাদককে না বলি খেলাধুলায় জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই উৎসবমুখর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার যুব সমাজকে ক্রীড়া জগতে আনার প্রচেষ্টার ফল এটি। এরকম আয়োজন এখন থেকে নিয়মিত থাকবে।

ধারাভাষ্যে ছিলেন বিলায়েত হোসেন লিটন ও শাহীন রাজা। খেলা পরিচালনা করেন আবু ইউনুছ খান, শ্যামল সাহা ও হাসান রাহুল আল ফয়সাল।

জাতীয় কাবাডি দলের খেলোয়াড় মতিয়ার রহমান উপস্থিত দর্শকদেরকে তার খেলা দেখিয়ে মন জয় করতে সক্ষম হয়েছে। হাজার হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category